নীলফামারীর সৈয়দপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেডের (কাল্ব) সহযোগিতায় আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন কাল্বের ‘ক’ অঞ্চলের পরিচালক মো. রেজাউল করিম লিটন। বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা সমবায় কর্মকর্তা মো. মাহফুজার রহমান ও কাল্ব নীলফামারী ক্লাস্টার কমিটির চেয়ারম্যান জগদীশ চন্দ্র রায়।
সৈয়দপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান ও লক্ষণপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম রেজার সভাপতিত্বে সভা পরিচালনা করেন সংগঠনের সেক্রেটারি ও সৈয়দপুর তুলশীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. গোলাম মোস্তাকিম এবং কোষাধ্যক্ষ ও লক্ষণপুর উত্তর চড়কপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল রাজ্জাক রাজু। সভায় সংগঠনের দেড় শতাধিক শিক্ষক-কর্মচারী সদস্য উপস্থিত ছিলেন।
সভা শেষে সংগঠনের তিন বছর মেয়াদি নবনির্বাচিত কমিটির কর্মকর্তাদের শপথবাক্য পাঠ করানো হয়। কাল্বের ‘ক’ অঞ্চলের পরিচালক মো. রেজাউল করিম লিটন তাদের শপথবাক্য পাঠ করান।
এর আগে সভাপতি পদে লক্ষণপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম রেজা এবং সেক্রেটারি পদে সৈয়দপুর তুলশীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. গোলাম মোস্তাকিম পুনর্নির্বাচিত হন।
কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন—ভাইস চেয়ারম্যান কয়ানিজপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল্লাহ সরকার, কোষাধ্যক্ষ লক্ষণপুর উত্তর চড়কপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল রাজ্জাক রাজু, ডিরেক্টর সৈয়দপুর মহিলা ডিগ্রি কলেজের আইসিটি সহকারী অধ্যাপক মো. লোকমান হাকিম লিটন এবং ডিরেক্টর লক্ষণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুর আলম মন্ডল।