শিরোনাম

ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতিকে রংপুর রেঞ্জ পুলিশের গার্ড অব অনার

ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতিকে রংপুর রেঞ্জ পুলিশের গার্ড অব অনার

ঠাকুরগাঁও জেলা সফর উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতিকে রংপুর রেঞ্জ পুলিশের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় অভ্যর্থনা জানানো হয়েছে।

সফরের শুরুতে নির্ধারিত স্থানে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ। এ সময় রাষ্ট্রীয় প্রটোকল অনুসরণসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

গার্ড অব অনার গ্রহণের পর রাষ্ট্রপতি তাঁর প্রয়াত বাবা-মায়ের কবর জিয়ারত করেন এবং তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে ঠাকুরগাঁওজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। সফরস্থল, চলাচলের পথ এবং শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা প্রস্তুতি সার্বক্ষণিক তদারকি করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

রংপুর রেঞ্জ পুলিশ জানিয়েছে, রাষ্ট্রপতির সফর নিরাপদ, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন করতে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর