শিরোনাম

কালিগঞ্জে বিস্ফোরণের ঘটনায় আওয়ামী লীগের ২১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

কালিগঞ্জে বিস্ফোরণের ঘটনায় আওয়ামী লীগের ২১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপির কার্যালয়ের সামনে বিস্ফোরণের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) কালিগঞ্জ থানায় উপজেলার দাদপুর গ্রামের মৃত আদম আলীর ছেলে মো. আফসার আলী গাজী (২৪) বাদী হয়ে মামলাটি করেন। পরে মামলাটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ৮ নম্বর ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের বিপরীতে ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইন ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। মামলায় স্পেশাল পাওয়ার অ্যাক্টের ধারাও উল্লেখ করা হয়েছে।

মামলায় আসামি করা হয়েছে কালিগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান সাইদ মেহেদী (৫০), শেখ আবুল কাশেম আব্দুল্লাহ (৪৫), শেখ নাজমুল আহসান (৪৬), শেখ মেহেদী হাসান সুমন (৪৮), মো. ইকবাল আলম বাবলু (৪৮), আব্দুল হাকিম গাজী (৬০), মো. মিজানুর রহমান গাইন (৪৭), গোবিন্দ মণ্ডল, মো. এনামুল হক ছোট (৫০), আলীম আলরাজী টোকন (৪৫), আবু বকর (৪২), রেজাউল করিম (৩২), আসাদুজ্জামান রহমান (৩২), মো. জাহাঙ্গীর আলম (৩২), হাফিজুর রহমান (৪৫), মোস্তাফিজুর রহমান খোকন (৪৫), অনিক মেহেদী (৩২), মো. নাজমুল হোসেন (৩৫), মোং মজিবুর রহমান (৪৫), মোজাহার হোসেন কান্টু (৬৫) ও মোং মোজাম্মেল হক গাইন (মোজাম) (৫৮)।

এজাহারে অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়েছে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগটি তদন্ত করে দেখা হবে। বিস্ফোরণের ঘটনায় কারা জড়িত এবং ঘটনার পেছনে কী কারণ ছিল, তদন্তের মাধ্যমে তা বেরিয়ে আসবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর