শিরোনাম

ফেনী সাংবাদিক ইউনিটির কার্যকরী কমিটির সভা ও মতবিনিময়

ফেনী সাংবাদিক ইউনিটির কার্যকরী কমিটির সভা ও মতবিনিময়

ফেনী জেলায় কর্মরত সাংবাদিকদের সংগঠন ফেনী সাংবাদিক ইউনিটির কার্যকরী কমিটির সভা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে অনুষ্ঠিত সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং সাংবাদিকদের পেশাগত স্বার্থে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

ফেনী সাংবাদিক ইউনিটির সভাপতি ও দৈনিক মুক্তবাণীর জেলা প্রতিনিধি এম শরীফ ভূঞার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দৈনিক বাংলাদেশ সমাচারের প্রতিনিধি এটিএম আতিকুল ইসলাম বাদল, সিনিয়র সদস্য ও দৈনিক আজকের জনবাণীর জেলা প্রতিনিধি মো. হাবিবুর রহমান চৌধুরী, ধর্মবিষয়ক সম্পাদক ও দৈনিক মতপ্রকাশের জেলা প্রতিনিধি জাহিদ হাসান চৌধুরী, দপ্তর সম্পাদক ও আজকের তালাশের প্রতিনিধি শাহাদাত হোসেন, তথ্যপ্রযুক্তি সম্পাদক ও দৈনিক নিখাদ খবরের প্রতিনিধি আবদুল আজিজ সায়েম, সদস্য ও দৈনিক সমসাময়িকের প্রতিনিধি রবিউল আলম এবং সদস্য ও দৈনিক সময় সংবাদের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম সোহাগসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সাংবাদিকদের পেশাগত উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়ার বিষয়ে আলোচনা হয়।

এ সময় সংগঠনকে আরও সুসংগঠিত ও কার্যকরভাবে এগিয়ে নিতে সদস্যরা গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ দেন। পাশাপাশি ভবিষ্যতে সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম আরও সক্রিয়ভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর