শিরোনাম

হরিপুরে নোনো নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

হরিপুরে নোনো নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের হরিপুরে নোনো নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আনারুল (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আমগাঁও ইউনিয়নের নন্দগাঁও (গণাগাছি খেসুয়া) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনারুল ওই ইউনিয়নের নন্দগাঁও (গোলাবাড়ি) গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে ফেকা জাল নিয়ে নোনো নদীতে মাছ ধরতে যান আনারুল। মাছ ধরার একপর্যায়ে অসাবধানতাবশত তিনি নদীর গভীর পানিতে তলিয়ে যান। স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধারের চেষ্টা করেন। পরে সকাল ১০টা ৫০ মিনিটের দিকে তাকে পানি থেকে উদ্ধার করা হয়।

খবর পেয়ে হরিপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। পরে চিকিৎসার জন্য হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আনারুলকে মৃত ঘোষণা করেন।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর