শিরোনাম

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণ: আসামির ৬০ বছরের সশ্রম কারাদণ্ড

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণ: আসামির ৬০ বছরের সশ্রম কারাদণ্ড

বগুড়ায় ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের মামলায় নুর ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে পৃথক দুই মামলায় ৩০ বছর করে মোট ৬০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রতিটি মামলায় ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ ভুক্তভোগী দুই শিশুকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে বগুড়ার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মারুফ হোসেন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি নুর ইসলাম আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১২ মার্চ বগুড়ার আড়োলা আবাসন প্রকল্পে নিজ বাড়িতে ডেকে নিয়ে খাবারের প্রলোভন ও টাকা দেওয়ার কথা বলে দুই শিশুকে ধর্ষণ করেন নুর ইসলাম। বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকিও দেওয়া হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরদিন এক শিশু জ্বরে আক্রান্ত হলে এবং অপর শিশুর রক্তক্ষরণ দেখা দি

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর