শিরোনাম

ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন করে আ.লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন করে আ.লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

 সরকারি দল ও বিরোধী দলের ঐকমত্যের ভিত্তিতে প্রয়োজনে সংবিধান সংশোধন করে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের আওয়ামী লীগ নিষিদ্ধ করার সিদ্ধান্ত সঠিক ও যৌক্তিক—এটি জাতির কাছে প্রমাণিত হয়েছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। বাংলাদেশে দলটির পুনরুত্থানের কোনো সুযোগ নেই।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে রংপুর শহীদ আবু সাঈদ স্টেডিয়াম ও ইনডোর স্টেডিয়ামের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগম, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডন এবং জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামসহ অন্যান্য অতিথিরা।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর