নীলফামারী প্রতিনিধি: নীলফামারী জেলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে পুলিশ।
নীলফামারী পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, গত দুই দিনে (১১ ও ১২ নভেম্বর) জেলার বিভিন্ন উপজেলা থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মাহমুদুল হাসান (৪২), সৈয়দপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. শফিউল আলম (৬৫) এবং সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সদস্য মো. মোফাজ্জল হোসেন চৌধুরী (৬০)।
এ ছাড়া জলঢাকা উপজেলার শৌলমারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান (৪০) এবং মীরগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক রতন বসাক (৪৪) রয়েছেন।
ডিমলা উপজেলার ৪ নম্বর খগাখড়িবাড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছফিউল ইসলাম ওরফে দেবাক (৪২) এবং ১ নম্বর পশ্চিম ছাতনাই ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার কবির ওরফে সার্থক (২৭)।
সংশ্লিষ্ট থানাগুলোতে সন্ত্রাসবিরোধী আইনসহ বিভিন্ন ধারায় নিয়মিত মামলা রুজু করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।