রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন ঘটনায় ৬৯টি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩২ জন, লালবাগে ৩২, ওয়ারীতে ৪১, মতিঝিলে ৬৪, তেজগাঁওয়ে ৮৩, মিরপুরে ১৬৩, গুলশানে ৫১ এবং উত্তরা বিভাগে ৬০ জন রয়েছেন। এছাড়া গোয়েন্দা বিভাগ (ডিবি) সাতজন ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) একজনকে গ্রেপ্তার করেছে।
অভিযানে ৫ হাজার ৩৮৩ পিস ইয়াবা ও ৪৬ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একটি ছুরি, একটি অ্যান্টিকাটার, পাঁচটি মোবাইল ফোন, দুটি হ্যান্ডকাফ, একটি মোটরসাইকেল, একটি প্রাইভেটকার, একটি মাইক্রোবাস এবং নগদ ২০০ টাকা উদ্ধার করা হয়।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে মাদকদ্রব্য ও বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।