শিরোনাম

বসুরহাট আধুনিক হাসপাতাল দখলচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

বসুরহাট আধুনিক হাসপাতাল দখলচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট আধুনিক হাসপাতাল দখলের চেষ্টার অভিযোগ এবং হাসপাতালের লিজগ্রহীতা ও বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর বক্তব্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ আগস্ট) হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হাসপাতালের পরিচালক সাইফুর রহমান। পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

লিখিত বক্তব্যে সাইফুর রহমান বলেন, ২০২৫ সালের মার্চ মাসে হাসপাতালের মালিকপক্ষের অরবিন্দ ভৌমিকসহ অন্যান্য শেয়ারহোল্ডারের কাছ থেকে আবদুল খালেক ভূঁইয়া তিন বছরের জন্য ৩০ লাখ টাকায় হাসপাতালটি লিজ নেন। লিজ গ্রহণের পর হাসপাতালটির সংস্কার ও আধুনিকায়নে প্রায় ২৫ লাখ টাকা ব্যয় করে পুনরায় কার্যক্রম চালু করা হয়।

তিনি অভিযোগ করেন, রফিক নামের এক ব্যক্তি হাসপাতালের কোনো শেয়ারহোল্ডার না হওয়া সত্ত্বেও কমলসহ কয়েকজনকে নিয়ে হাসপাতালটি দখলের চেষ্টা করেন। দখলচেষ্টায় ব্যর্থ হয়ে তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে হাসপাতালের লিজগ্রহীতা এবং চরফকিরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল খালেক ভূঁইয়ার বিরুদ্ধে মিথ্যা, বিভ্রান্তিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন।

সংবাদ সম্মেলনে হাসপাতাল কর্তৃপক্ষ এসব বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার বন্ধের আহ্বান জানায়। পাশাপাশি হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত না করারও দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে হাসপাতালের মালিকপক্ষ, কর্মকর্তা-কর্মচারী এবং চরফকিরা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে হাসপাতালের সামনে একটি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাসপাতাল দখলচেষ্টার অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং মিথ্যা প্রচারণার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর