শিরোনাম

সৈয়দপুরে পুকুর থেকে তাজা গ্রেনেড উদ্ধার

সৈয়দপুরে পুকুর থেকে তাজা গ্রেনেড উদ্ধার

নীলফামারীর সৈয়দপুরে একটি পুকুর থেকে তাজা গ্রেনেড উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার শ্বাসকান্দর ডাঙ্গাপাড়ার একটি পুকুর থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলে র‍্যাব ও পুলিশ যৌথভাবে নিরাপত্তা ও উদ্ধার কার্যক্রম শুরু করে।

র‍্যাবের ধারণা, ওই পুকুরে আরও গ্রেনেড থাকতে পারে। এএসপি তৌহিদুল ইসলামের নেতৃত্বে র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত পুকুরের পানি নিষ্কাশনের কাজ চলছিল। রংপুর র‍্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সার্জেন্ট আব্দুল বারীও ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর