রাজধানীর মিরপুর মডেল থানা এলাকা থেকে ৯ লাখ ২৫ হাজার টাকার জালনোটসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)। গ্রেফতারকৃত ব্যক্তির নাম-মোঃ আরিফুল আলম খান (৪৫)
এসআরইউ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১১ নভেম্বর) ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের একটি টিম রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।