শিরোনাম

সিলেটে অস্ত্র ও গুলিসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি

সিলেটে অস্ত্র ও গুলিসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি

সিলেটের জৈন্তপুর উপজেলার সীমান্তবর্তী মিনাটিলা এলাকার প্রায় দেড়শ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে ভারতীয় অস্ত্র ও গুলিসহ দুই নাগরিকক আটক করেছে বিজিবি।

বুধবার সন্ধ্যা ৮টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

এতে উল্লেখ করা হয়, ভারতীয় নাগরিক বাতিম তুতা ও টেম্পোর কাছ থেকে ১টি এয়ারগান, ৩৫ রাউন্ড প্যালেট গুলি এবং ২টি দা, ও ২টি ব্যবহৃত মোবাইলসহ তাদের আটক করা হয়।

সিলেটের ৪৮ বিজিবির অধিনায়ক অধিনায়ক লেঃ কর্নেল নূর উদ্দিন আহমাদ জানিয়েছেন, অবৈধভাবে শূন্য লাইন অতিক্রম করে অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশ করায় আটককৃত খাসিয়া নাগরিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর