ঠাকুরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিস ইয়াবা ও নগদ ১০ লাখ টাকাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের মহেন্দ্রগাঁও গ্রামের জিগা বিল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন রাণীশংকৈলের রাউতনগর এলাকার নাজির হোসেন (৫৫) ও তার স্ত্রী নাজমা বেগম (৪৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রির উদ্দেশ্যে ইয়াবা ও নগদ টাকা নিজেদের হেফাজতে রাখার সময় তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ১৪৫ পিস ইয়াবা ও ১০ লাখ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।