শিরোনাম

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীকে অসম্মানের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীকে অসম্মানের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর পর রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা ও দাফনে বাধা দেওয়ার অভিযোগ এবং তাঁকে অসম্মানের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঠাকুরগাঁও জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক ও জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূর করিমের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন জেলা ইউনিট কমান্ডের যুগ্ম আহ্বায়ক আনিসুল হক চৌধুরী, সদর উপজেলা কমান্ডার আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বিভিন্ন উপজেলা ইউনিট কমান্ডের নেতারা এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ঠাকুরগাঁও জেলা শাখার আহ্বায়ক মীর জাহিদ ও সদস্য সচিব নজরুল ইসলাম রনি।

বক্তারা বলেন, দেশের জন্য জীবন বাজি রাখা একজন বীর মুক্তিযোদ্ধার মৃত্যুর পর রাষ্ট্রীয় মর্যাদায় দাফনে বাধা দেওয়া ও তাঁকে অসম্মান করার অভিযোগ অত্যন্ত নিন্দনীয়। এটি একজন মুক্তিযোদ্ধার মর্যাদার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনার বিষয়েও আঘাত হানে বলে মন্তব্য করেন তাঁরা।

এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের শনাক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। অন্যথায় দেশব্যাপী আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তাঁরা।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর