শিরোনাম

পীরগঞ্জে কৃষি কার্ড বাস্তবায়ন ও কৃষি তথ্য সংরক্ষণ কার্যক্রম পরিদর্শন

পীরগঞ্জে কৃষি কার্ড বাস্তবায়ন ও কৃষি তথ্য সংরক্ষণ কার্যক্রম পরিদর্শন

প্রধানমন্ত্রীর অগ্রাধিকারভিত্তিক গুরুত্বপূর্ণ কার্যক্রমের অংশ হিসেবে রংপুরের পীরগঞ্জে কৃষি কার্ড বাস্তবায়ন ও কৃষি তথ্য সংরক্ষণ কার্যক্রম পরিদর্শন করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে পীরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার কোচরপাড়া পাঁচমাথা ও কাদিরাবাদ এলাকায় এ কার্যক্রম পরিদর্শন করা হয়।

কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান।

সংশ্লিষ্টরা জানান, কৃষকদের সঠিক ও হালনাগাদ তথ্য সংরক্ষণ, কৃষি কার্ড বাস্তবায়ন এবং সরকারি কৃষিসেবা সহজে ও দ্রুত কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

পরিদর্শনকালে কৃষকদের তথ্য সংগ্রহ ও সংরক্ষণ কার্যক্রমসহ কৃষি কার্ড বাস্তবায়নের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন কর্মকর্তারা। সংশ্লিষ্টদের কৃষকদের তথ্য নির্ভুলভাবে সংরক্ষণ এবং সরকারি কৃষিসেবার আওতায় প্রকৃত কৃষকদের সম্পৃক্ত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর