শিরোনাম

ঘুমের মধ্যে সাপের কামড়ে কলারোয়ায় স্কুলছাত্রের মৃত্যু

ঘুমের মধ্যে সাপের কামড়ে কলারোয়ায় স্কুলছাত্রের মৃত্যু

সাতক্ষীরার কলারোয়ায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে তুহান (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকালে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত তুহান উপজেলার সোনাবাড়ীয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের হাসান আলীর ছেলে। সে স্থানীয় সোনাবাড়ীয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে নিজ ঘরে পরিবারের সদস্যদের সঙ্গে ঘুমিয়ে থাকা অবস্থায় তুহানকে একটি সাপ কামড় দেয়। পরে বিষয়টি বুঝতে পেরে বুধবার সকালে স্বজনরা তাকে দ্রুত কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তুহানের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর