শিরোনাম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে ইউনিয়নের দাড়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন হরিরামপুরের পাথারেপাড়া গ্রামের আইবুদ্দির ছেলে মওলা (৩৫) এবং দাড়াপাড়া গ্রামের বছির উদ্দীনের ছেলে আজিমুদ্দীন (৬০)

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দাড়াপাড়া এলাকায় একটি নারকেল গাছ কাটার সময় সেটি পাশের বিদ্যুতের তারের ওপর পড়ে যায়। এতে বিদ্যুতের তার ছিঁড়ে যায়। পরে গাছটি সরানোর চেষ্টা করলে মওলা ও আজিমুদ্দীন বিদ্যুৎস্পৃষ্ট হন।

ঘটনাস্থলেই মওলার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আজিমুদ্দীনকে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) স্বপন কুমার সরকার। তিনি জানান, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর