শিরোনাম

সৈয়দপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে মোটরসাইকেল আরোহী আহত

সৈয়দপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে মোটরসাইকেল আরোহী আহত

নীলফামারীর সৈয়দপুর শহরের পাঁচ মাথা মোড় পুলিশ বক্স সংলগ্ন এলাকায় বেওয়ারিশ কুকুরের কামড়ে এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। বুধবার (৫ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ক্যান্টনমেন্ট সড়ক থেকে একটি মোটরসাইকেল পাঁচ মাথা মোড়ের দিকে আসার সময় রাস্তায় থাকা চার থেকে পাঁচটি বেওয়ারিশ কুকুর হঠাৎ মোটরসাইকেলটির পিছু নেয়। একপর্যায়ে কুকুরগুলো চালকের পায়ে কামড়ে দিলে তিনি আহত হন।

ঘটনার পর আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে কুকুরগুলোকে তাড়িয়ে দেন এবং আহত মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

স্থানীয়দের অভিযোগ, পাঁচ মাথা মোড় পুলিশ বক্স সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে কয়েকটি বেওয়ারিশ কুকুরের উপদ্রব রয়েছে। মোটরসাইকেল বা সাইকেল দেখলেই এসব কুকুর ধাওয়া করে, ফলে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে।

এ ছাড়া শহরের ইসলামবাগ, শেরু হোটেল এলাকা, কলিম মোড়, ফাইভ স্টার মাঠসহ বিভিন্ন স্থানে বেওয়ারিশ কুকুরের সংখ্যা বেড়ে যাওয়ায় পথচারী ও যানবাহন চালকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় বাসিন্দারা জননিরাপত্তার স্বার্থে বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণ, প্রয়োজনীয় টিকাদান এবং কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর