শিরোনাম

পঞ্চগড়ে স্প্রে ম্যানদের বিনামূল্যে চার্জার স্প্রে মেশিন, কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ

পঞ্চগড়ে স্প্রে ম্যানদের বিনামূল্যে চার্জার স্প্রে মেশিন, কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ

পঞ্চগড়ে পেশাদার স্প্রে ম্যানদের মাঝে বিনামূল্যে চার্জার স্প্রে মেশিন ও প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ এবং কৃষকদের মধ্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। একই সঙ্গে নিরাপদ বালাইনাশক ব্যবহারের ওপর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ আগস্ট) ইনতেফা কোম্পানির আয়োজনে সদর উপজেলা কৃষি অফিসের হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়।

ইনতেফা কোম্পানির রংপুর বিভাগীয় ব্যবস্থাপক আবু তাহের মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আব্দুল মতিন।

অনুষ্ঠানে তিনি ৩০ জন পেশাদার স্প্রে ম্যানের হাতে বিনামূল্যে চার্জার স্প্রে মেশিন ও প্রয়োজনীয় সরঞ্জাম তুলে দেন। পাশাপাশি ১০০ জন কৃষকের মধ্যে একটি করে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আসাদুন্নবী এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ খুরশিদা আলম।

অনুষ্ঠানে ইনতেফা কোম্পানির ডেপুটি এরিয়া ম্যানেজার ছানোয়ার হোসাইন ‘বালাইনাশক ব্যবহারে সচেতন হোন’ প্রতিপাদ্যে জেলার ৩০ জন স্প্রে ম্যানকে নিরাপদ ও সঠিক পদ্ধতিতে স্প্রে ব্যবহারের ওপর প্রশিক্ষণ দেন।

এ সময় ইনতেফা কোম্পানির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর