শিরোনাম

সৈয়দপুরে ১ হাজার পিস ট্যাপেন্টা ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সৈয়দপুরে ১ হাজার পিস ট্যাপেন্টা ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নীলফামারীর সৈয়দপুরে বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার পিস ট্যাপেন্টা মাদক ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হওয়া ট্যাবলেটগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা।

পুলিশ জানায়, রোববার (২৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মুনিরের নেতৃত্বে উপজেলার কয়ানিজপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ১ হাজার পিস ট্যাপেন্টা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, শহরের জসিম বাজার কয়ানিজপাড়া এলাকার তানভিরুল আফসারের ছেলে মেহেদি আসাদ (৩১) এবং শ্বাসকান্দর মাঝাপাড়া এলাকার মোমিনুল হকের ছেলে শরিফ ইসলাম (২৮)। তারা উভয়েই সৈয়দপুর উপজেলার বাসিন্দা।

পুলিশ আরও জানায়, জব্দকৃত ট্যাপেন্টা ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ট্যাপেন্টা মাদকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর