বাগেরহাটের মোংলায় অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-৬) সদস্যরা।
বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে মোংলা পোর্ট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বালুরমাঠ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-৬-এর মিডিয়া উইং জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় সদর কোম্পানির একটি আভিযানিক দল বালুরমাঠ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রুমি ইসলাম (৩২), পারভেজ (২১), ময়না (২৪) ও ফাতেমা (৩০)। তাঁরা সবাই মোংলা পোর্ট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শ্রম কল্যাণ রোড ও বালুরমাঠ এলাকার বাসিন্দা।
এসআরবি-৬ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মোংলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। উদ্ধার করা গাঁজাসহ তাঁদের মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।