শিরোনাম

শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বজ্রপাতে লুৎফর রহমান (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ধুমঘাট এলাকায় নিজের কৃষিজমিতে কাজ করার সময় বজ্রপাতে তিনি মারা যান।

স্থানীয়রা জানান, সকাল থেকেই আকাশ ছিল মেঘাচ্ছন্ন। প্রতিদিনের মতো লুৎফর রহমান সকালে কৃষিজমিতে কাজ করতে যান। এ সময় আকস্মিক বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে পথেই তাঁর মৃত্যু হয়।

নিহত লুৎফর রহমান ধুমঘাট গ্রামের বাসিন্দা। তিনি পেশায় কৃষক ছিলেন। স্থানীয়দের দাবি, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম বজ্রপাতে কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, বর্ষা মৌসুমে বজ্রপাতের ঝুঁকি বেড়ে যাওয়ায় কৃষকসহ মাঠে কাজ করা মানুষদের বজ্রপাতের সময় খোলা জায়গায় না থেকে নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর