শিরোনাম

সৈয়দপুরে ভেজাল জুস তৈরির অভিযোগে প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

সৈয়দপুরে ভেজাল জুস তৈরির অভিযোগে প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

নীলফামারীর সৈয়দপুরে কেমিক্যাল ব্যবহার করে ভেজাল জুস তৈরির অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় সৈয়দপুর শহরের ক্যান্ট বাজার এলাকায় অভিযান চালিয়ে বিসমিল্লাহ আয়ুর্বেদিক সালসা জুস ঘরকে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সৈয়দপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেন।

অভিযানে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৩৬ ধারায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটিতে কেমিক্যাল ব্যবহার করে জুস তৈরির অভিযোগ পাওয়া যায়। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে আসছিল বলে অভিযোগ রয়েছে।

সৈয়দপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেন বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর