শিরোনাম

গোপালগঞ্জসহ সারাদেশে অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ফকিরহাটে স্বেচ্ছাসেবক দলের লাঠি মিছিল

গোপালগঞ্জসহ সারাদেশে অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ফকিরহাটে স্বেচ্ছাসেবক দলের লাঠি মিছিল

বাগেরহাট প্রতিনিধি: গোপালগঞ্জসহ সারাদেশে অগ্নিসন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে বাগেরহাটের ফকিরহাটে লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল।

আজ (১৬ অক্টোবর) বিকেল ৫টায় ফকিরহাট ডাকবাংলো মোড় থেকে মিছিলটি শুরু হয়। পরে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডাকবাংলো মোড়ে এসে শেষ হয়। মিছিল চলাকালে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অগ্নিসন্ত্রাসবিরোধী বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা বিএনপি নেতা ইফতেখার পলাশ।

বক্তব্যে তিনি অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। সাধারণ মানুষের জানমাল রক্ষা এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে নেতাকর্মীদের রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানান তিনি।

কর্মসূচিতে বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ডালিম ফকির, ফকিরহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী মঈন উদ্দিন মেরুসহ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর