শিরোনাম

‎রায়পুরে উদ্ধার হওয়া দুটি দুধের কৌটার ১১ বোমা নিষ্ক্রিয়

‎রায়পুরে উদ্ধার হওয়া দুটি দুধের কৌটার ১১ বোমা নিষ্ক্রিয়

‎লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে মাটির নিচে পুঁতে রাখা দুটি বিদেশি দুধের কৌটা থেকে উদ্ধার হওয়া বড় ৬ টি ও ছোট ৫টিসহ মোট ১১টি শক্তিশালী আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বোমা নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দল।

‎বৃহস্পতিবার (১২ নভেম্বর) রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চর কাচিয়া গ্রামে বিল্লাল ব্যাপারীর খেয়াঘাটের উত্তর পাশে ফসলি জমির একটি খালি জায়গায় বিশেষজ্ঞ দলের সদস্যরা বোমাগুলো নিষ্ক্রিয় করেন।

‎এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামের মৃত আবু তাহের সিকদারের ভাড়া দেওয়া বাড়ির উঠোনের মাটির নিচে খোঁড়া গর্ত থেকে দুধের কৌটা দুটি উদ্ধার করা হয়। এগুলোতে বিস্ফোরক থাকার আশঙ্কায় দুর্ঘটনা এড়াতে ঘটনাস্থলে সার্বক্ষণিক পুলিশি পাহারা বসানো হয়। পরে আদালতের নির্দেশে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ সেলকে বিষয়টি জানানো হয়।

 

‎রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁঞা জানান, বিদেশি দুধের কৌটা দুটিতে একাধিক শক্তিশালী আইইডি বোমা রয়েছে বলে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা প্রাথমিকভাবে নিশ্চিত করেছিলেন। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বিশেষজ্ঞ দলের সদস্যরা সেগুলো নিষ্ক্রিয় করেন।

‎

‎

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর