শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নজরুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের হরিপুর ভাঙা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ধারণা, কোনো যানবাহনের ধাক্কায় তিনি নিহত হয়েছেন। তবে কোন যানবাহনের ধাক্কায় এবং কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিহত নজরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চৌহদ্দিটোলা গ্রামের মৃত তৈমুর রহমানের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন আখন্দ জানান, মঙ্গলবার ভোরে হরিপুর এলাকার বাসিন্দারা চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের পাশে নজরুল ইসলামের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। কীভাবে তার মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর