শিরোনাম

ডিমলায় জুয়ার আসরে অভিযান, উপজেলা যুবদলের আহ্বায়কসহ গ্রেপ্তার ৮

ডিমলায় জুয়ার আসরে অভিযান, উপজেলা যুবদলের আহ্বায়কসহ গ্রেপ্তার ৮

নীলফামারীর ডিমলায় জুয়া খেলার আসরে অভিযান চালিয়ে উপজেলা যুবদলের আহ্বায়কসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৯ জুলাই) গভীর রাতে উপজেলার শালহাটি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলা যুবদলের আহ্বায়ক ও বাবুরহাট এলাকার মো. শাহাদাত হোসেনের ছেলে শহিদুল ইসলাম সেলিম (৪২), সুরেশ সিংহ রায়ের ছেলে নির্মলেন্দ রায় (৪৬), মৃত শুজারু বর্মণের ছেলে দীনবন্ধু রায় (৫৪), বজেন্দ্র রায়ের ছেলে বিপুল রায় (৩২), শালহাটি এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে লাবলু ইসলাম (২৮), আকাশকুড়ি এলাকার নুরুল হকের ছেলে রফিকুর ইসলাম (৩২), মৃত দেলোয়ার হোসেনের ছেলে নুর ইসলাম (৪৫) এবং জলঢাকা উপজেলার পশ্চিম গোলমন্ডা এলাকার মৃত তালেব মোখছেদুর রহমানের ছেলে মোখছেদুর রহমান (৪০)।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, জুয়া খেলার সময় হাতেনাতে আটজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর