শিরোনাম

এইচএসসিতে জামালপুরের চার প্রতিষ্ঠানে শূন্য পাস

এইচএসসিতে জামালপুরের চার প্রতিষ্ঠানে শূন্য পাস

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় জামালপুর জেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া ২২ জন পরীক্ষার্থীর কেউই পাস করতে পারেননি।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

শতভাগ অকৃতকার্য হওয়া প্রতিষ্ঠানগুলো হলো—জামালপুর সদর উপজেলার শ্রীপুর কুমারিয়া নাসুবা হাকিম বালিকা স্কুল অ্যান্ড কলেজের ৬ জন, ইসলামপুর উপজেলার গোয়ালেরচর হাইস্কুল অ্যান্ড কলেজের ৭ জন, মাদারগঞ্জ উপজেলার নব্বচর হাইস্কুল অ্যান্ড কলেজের ৫ জন এবং মেলান্দহ উপজেলার এস এম শিখা মুখলেছুর রহমান কলেজের ৪ জন পরীক্ষার্থী।

চারটি প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী পাস না করায় স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তাঁদের অভিযোগ, নিয়মিত শ্রেণি কার্যক্রম না হওয়া, শিক্ষক সংকট ও তদারকির অভাবের কারণে এমন ফল হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম বিষয়টি নিশ্চিত করে জানান, জেলার চারটি প্রতিষ্ঠানের পাসের হার শূন্যে নেমে আসার বিষয়টি জেলা প্রশাসন অবগত আছে। দ্রুত সার্বিক তদন্ত করে শিক্ষা বোর্ডে পূর্ণাঙ্গ প্রতিবেদন পাঠানো হবে। তদন্তের সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর