শিরোনাম

দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রে পতিত দোসররা: রিজভী

দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রে পতিত দোসররা: রিজভী
রুহুল কবির রিজভী - ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, একটি নির্বাচিত সরকারকে বিপাকে ফেলতে এবং দেশকে অস্থিতিশীল করতে পতিত দোসররা নানা ধরনের তৎপরতা চালাচ্ছে। তারা নাশকতামূলক কর্মকাণ্ডেও জড়িত হচ্ছে দাবি করে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (৭ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ অনুষ্ঠানের আগে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন রিজভী।

ডেঙ্গু মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, আগে থেকেই সচেতনতা তৈরি করা গেলে ডেঙ্গু অনেকাংশে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এ জন্য বাড়ি ও আশপাশের এলাকায় জমে থাকা পানি দ্রুত পরিষ্কার করার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণকে নির্দেশনা দিয়েছেন বলেও দাবি করেন তিনি।

রিজভী বলেন, ডেঙ্গু পরীক্ষার জন্য আগে অর্থ নেওয়া হলেও বর্তমানে তা বিনামূল্যে করা হয়েছে। জনগণের স্বাস্থ্য সুরক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, তারেক রহমানের সরকার জনগণের সরকার। কোনো ধরনের নৈরাজ্য বা অপরাধকে সরকার প্রশ্রয় দেবে না।

এ সময় সম্প্রতি প্রিজনভ্যান থেকে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার ঘটনাটি নিয়েও প্রশ্ন তোলেন রিজভী। পুলিশের ভ্যান থেকে কীভাবে একজন শীর্ষ সন্ত্রাসী পালিয়ে যেতে পারেন, তা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর