শিরোনাম

‘যুদ্ধে ইরান জয়ী হবে, যুক্তরাষ্ট্র পরাজিত’: মিয়ারশাইমার

‘যুদ্ধে ইরান জয়ী হবে, যুক্তরাষ্ট্র পরাজিত’: মিয়ারশাইমার

শুধু বিমান হামলা চালিয়ে ইরানের শাসনব্যবস্থা পরিবর্তন করা সম্ভব নয়, বরং এ যুদ্ধে যুক্তরাষ্ট্র পরাজিত হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী জন জে. মিয়ারশাইমার। তাঁর মতে, ইতিহাসে কেবল বিমান শক্তি প্রয়োগ করে কোনো দেশের শাসনব্যবস্থা পরিবর্তনের নজির নেই। ইরানের পাল্টা আঘাত বিশ্ব অর্থনীতিতেও বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে।

‘মার্গালা ডায়ালগ’-এ দেওয়া এক বক্তৃতায় শিকাগো বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক মিয়ারশাইমার আন্তর্জাতিক রাজনীতির পরিবর্তন, বৃহৎ শক্তির প্রতিদ্বন্দ্বিতা এবং যুক্তরাষ্ট্রের সামরিক কৌশল নিয়ে বিশ্লেষণ করেন।

তিনি বলেন, বিশ্বব্যবস্থা একমেরুকেন্দ্রিক কাঠামো থেকে বহুমেরুকেন্দ্রিক ব্যবস্থার দিকে এগোচ্ছে। একবিংশ শতাব্দীতে যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিদ্বন্দ্বিতা আন্তর্জাতিক রাজনীতির অন্যতম প্রধান বিষয় হয়ে উঠবে।

মিয়ারশাইমারের মতে, মধ্যপ্রাচ্য ও ইউক্রেনের সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ায় পূর্ব এশিয়ায় মনোযোগ দেওয়ার ক্ষেত্রে দেশটি চাপে রয়েছে। এ পরিস্থিতিতে চীনের সঙ্গে সামরিক ও কৌশলগত প্রতিযোগিতা আরও জটিল হয়ে উঠতে পারে।

ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে ‘অযৌক্তিক সিদ্ধান্ত’ উল্লেখ করে তিনি বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্ররোচনায় ট্রাম্প বিমান হামলার মাধ্যমে ইরানের শাসনব্যবস্থা পরিবর্তনের চেষ্টা করছেন। তবে এ ধরনের উদ্যোগ সফল হওয়ার সম্ভাবনা কম। তাঁর ধারণা, এ যুদ্ধে ইরান জয়ী এবং যুক্তরাষ্ট্র পরাজিত হতে পারে।

গাজায় ইসরাইলের সামরিক অভিযান নিয়েও সমালোচনা করেন এই রাষ্ট্রবিজ্ঞানী। তিনি অভিযানটিকে গণহত্যা হিসেবে আখ্যায়িত করে এর জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন ও সংশ্লিষ্টতার সমালোচনা করেন।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর