শিরোনাম

হবিগঞ্জ পৌর এলাকা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার

হবিগঞ্জ পৌর এলাকা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার

হবিগঞ্জ পৌর এলাকায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার জেলা ম্যাজিস্ট্রেট ড. জিএম সরফরাজ এ-সংক্রান্ত আদেশ জারি করেন।

আদেশে বলা হয়, গত ২৯ জুলাই আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা, জনসমাগম নিয়ন্ত্রণ এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছিল। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বশেষ প্রতিবেদনে এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক উল্লেখ করায় এবং জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলার অবনতির আশঙ্কা না থাকায় পূর্বের আদেশ প্রত্যাহার করা হয়েছে।

এর আগে মঙ্গলবারের সংঘর্ষের পর এনসিপি, যুবদল ও ছাত্রদলের ঘোষিত পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই হবিগঞ্জ শহরে উত্তেজনা বিরাজ করে। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল ১০টার পর জেলা প্রশাসন পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে। একই সঙ্গে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং নিরাপত্তা জোরদারে তিন প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দায়িত্ব পালন করে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর