শিরোনাম
আধুনিক অভিবাসন কাঠামো গড়তে আসছে নতুন ভিসানীতি
আধুনিক অভিবাসন কাঠামো গড়তে আসছে নতুন ভিসানীতি

দেশের বিদ্যমান ২০০৬ সালের ভিসানীতি সংশোধন করে নতুন ভিসানীতি-২০২৬ প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রস্তুত করা খসড়া নীতিমালা পরিমার্জনের জন্য অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সংবাদ ব্রিফিংয়ে বিষয়টি জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতেও এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, বিদেশিদের বাংলাদেশে আগমন ও প্রস্থান আরও সহজ, সুশৃঙ্খল ও আধুনিক করার লক্ষ্যে নতুন ভিসানীতি প্রণয়ন করা হচ্ছে। একই সঙ্গে বিদেশি বিনিয়োগ, ব্যবসা ও দক্ষ মানবসম্পদ আকর্ষণ, পর্যটন ও আতিথেয়তা খাতের বিকাশ, প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তর নিশ্চিত করা, জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা এবং পারস্পরিকতার ভিত্তিতে আন্তর্জাতিক ভ্রমণ ব্যবস্থাপনা জোরদার করাও এ নীতির উদ্দেশ্য।

এছাড়া আধুনিক ও সেবামুখী অভিবাসন কাঠামো গড়ে তুলতে ২০০৬ সালের ভিসানীতিমালা সংশোধন করে ‘ভিসানীতি-২০২৬’-এর খসড়া চূড়ান্ত করা হবে।

গঠিত মন্ত্রিসভা কমিটিকে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আজতেকা স্টেডিয়াম থেকে শুরু বিশ্বকাপ ২০২৬
আজতেকা স্টেডিয়াম থেকে শুরু বিশ্বকাপ ২০২৬

বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ থেকে শুরু হচ্ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬। ইতিহাসে প্রথমবারের মতো তিন দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে এই টুর্নামেন্ট, যা ইতোমধ্যে বৈশ্বিক ক্রীড়া উৎসবে রূপ নিয়েছে।

বাংলাদেশ সময় রাত ১১টায় মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। এরপর রাত ১টায় মাঠে নামবে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা—যার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হবে প্রায় দেড় মাসব্যাপী ফুটবল যুদ্ধ।

তিন দেশে তিন মঞ্চে উদ্বোধনী আয়োজন

এবারের বিশ্বকাপে বিশেষ চমক হিসেবে তিন দেশে পৃথক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। মেক্সিকোর পাশাপাশি কানাডার টরন্টো এবং যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসেও চলছে জমকালো আয়োজন।

মেক্সিকোর অনুষ্ঠানে ফুটে উঠবে দেশটির আদিবাসী সংস্কৃতি ও ঐতিহ্যবাহী শিল্প—‘পাপেল পিকাদো’র রঙিন উপস্থাপনা। একই মঞ্চে পারফর্ম করবেন বিশ্ব তারকা শাকিরা, বার্না বয় ও জে বালভিন।

কানাডার অনুষ্ঠানে মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেত্তে, নোরা ফাতেহিসহ জনপ্রিয় শিল্পীদের পরিবেশনা থাকছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে প্রযুক্তিনির্ভর আলো-ঝলমলে শোতে মঞ্চ মাতাবেন কেটি পেরি, লিসা, ফিউচার ও টাইলা।

বিশ্বজুড়ে সরাসরি সম্প্রচার

বাংলাদেশে দর্শকরা বিটিভিতে সরাসরি উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ দেখতে পারবেন। পাশাপাশি টি-স্পোর্টস, টফি, মাই রবি ও বায়োস্কোপে থাকবে পূর্ণাঙ্গ সম্প্রচার।

ফুটবল বিশ্বের সবচেয়ে বড় এই আসরকে ঘিরে ইতোমধ্যে শুরু হয়েছে উন্মাদনা—চায়ের দোকান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম, সবখানেই এখন একটাই আলোচনা: কে হবে বিশ্বসেরা?