শিরোনাম

নোবিপ্রবি পরিবহন পুলে রিনোভেট বাস সংযোজন, শিগগিরই আসছে আরও দুই বাস

নোবিপ্রবি পরিবহন পুলে রিনোভেট বাস সংযোজন, শিগগিরই আসছে আরও দুই বাস

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিবহন পুলে রিনোভেট করা একটি বাস সংযোজন করা হয়েছে। শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা বাড়াতে শিগগিরই আরও দুটি বাস যুক্ত করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে নতুন সংযোজিত বাসটির উদ্বোধন করেন উপাচার্য।
উদ্বোধন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, বাসটি সম্পূর্ণ নতুনভাবে রিনোভেট করা হয়েছে। নতুন এই বাস সংযোজনের ফলে শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ হবে।
তিনি বলেন, শিক্ষার্থীদের পরিবহন সুবিধা বাড়াতে শিগগিরই আরও দুটি বাস বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে সংযোজন করা হবে। এসব বাস যুক্ত হলে দীর্ঘদিনের পরিবহন সংকট অনেকটাই লাঘব হবে।
উপাচার্য আরও জানান, শিক্ষার্থীদের পরিবহন সুবিধা আরও বাড়াতে ভবিষ্যতে পরিবহন পুলে অতিরিক্ত বাস সংযোজনের উদ্যোগ অব্যাহত থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান, পরিবহন পুলের প্রশাসক ড. মো. মফিজুর রহমানসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর