শিরোনাম
শোকাহত ঢাবি পরিবার

ঢাবি ছাত্র নাফিজ সহ পরিবারের ৬ জন নিহত

ঢাবি ছাত্র নাফিজ সহ পরিবারের ৬ জন নিহত

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক সৈকতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী নাফিজ তেহামীসহ তাঁর পরিবারের ছয় সদস্য।

নিহত পরিবারের অন্য সদস্যরা হলেন—নাফিজ তেহামীর বোন মেলিতা মেহেজাবিন আলভি, লায়লা জাহান নাবিলা, মালিহা মিলা, সাবরিন ও শিশু ফাইজান আহাম্মেদ।

জানা গেছে, নাফিজ তেহামীসহ তাঁর পরিবারের নয়জন ওই রিসোর্টে অবস্থান করছিলেন। তাঁদের মধ্যে ছয়জন অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম। এক বিবৃতিতে তিনি জানান, কক্সবাজার ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলে নাফিজ তেহামীসহ তাঁর পরিবারের ছয় সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছেন।

শোকবার্তায় সাদিক কায়েম বলেন, এ ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। এই শোকাবহ ঘটনায় পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত।

এ ঘটনায় নিহতদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর