শিরোনাম

মিরপুরে ফুটপাতের পরিস্থিতি দেখতে প্রধানমন্ত্রীর সরেজমিন পরিদর্শন

মিরপুরে ফুটপাতের পরিস্থিতি দেখতে প্রধানমন্ত্রীর সরেজমিন পরিদর্শন
ছবি প্রতিনিধি

 রাজধানীর মিরপুর-১০ এলাকায় হকারদের দখলমুক্ত করা ফুটপাত পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি পথচারীদের সঙ্গে কথা বলে তাদের চলাচলের সুবিধা-অসুবিধার খোঁজ নেন এবং নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

শনিবার সকালে প্রধানমন্ত্রী মিরপুর-১০ এলাকা সরেজমিনে পরিদর্শন করেন বলে জানিয়েছেন তাঁর প্রেস সচিব একেএম নাজমুল হক।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী পথচারীদের কাছে জানতে চান, ফুটপাত থেকে হকারদের সরিয়ে দেওয়ার পর চলাচলে কতটা সুবিধা হয়েছে। পাশাপাশি বর্তমানে হাঁটাচলার ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে কি না এবং সড়ক ও ফুটপাত ব্যবস্থাপনা নিয়ে কোনো ভোগান্তি রয়েছে কি না, সে বিষয়েও খোঁজখবর নেন তিনি।

এ সময় সাধারণ মানুষের অভিজ্ঞতা ও মতামত শোনেন প্রধানমন্ত্রী। ফুটপাত যেন পথচারীদের চলাচলের উপযোগী থাকে, সড়ক ও ফুটপাতে শৃঙ্খলা বজায় থাকে এবং জনসাধারণের যাতায়াতে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ফুটপাত মূলত পথচারীদের চলাচলের জন্য। তাই ফুটপাত দখলমুক্ত রাখা এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা জরুরি।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর