শিরোনাম

লক্ষ্মীপুরে মাটি ব্যবসায়ী খোরশেদ হত্যা, সন্দেহভাজন দুজন আটক

লক্ষ্মীপুরে মাটি ব্যবসায়ী খোরশেদ হত্যা, সন্দেহভাজন দুজন আটক

 

লক্ষ্মীপুরে বাহিনীপ্রধান ও মাটি ব্যবসায়ী খোরশেদ আলমকে (৫০) গুলি করে হত্যার ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন ইব্রাহিম ছোট্টু ও মাসুদ রানা। তাঁরা দুজনই সদর উপজেলার পার্বতীনগর গ্রামের বাসিন্দা।

নিহতের পরিবারের অভিযোগ, মাটির ব্যবসা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন তাঁকে হত্যা করেছেন।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলসাদপুর গ্রামের খাঁনের বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত খোরশেদ আলম ওই গ্রামের রুহুল আমিনের ছেলে।

নিহতের স্ত্রী আকলিমা আক্তার ও মেয়ে প্রেমা আক্তার জানান, বুধবার দুপুরে দুই ব্যক্তি খোরশেদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে গুলির শব্দ শুনে তাঁরা ঘটনাস্থলের দিকে ছুটে যান। সেখানে গিয়ে জানতে পারেন, ওয়ালিদ নামের এক ব্যক্তি খোরশেদকে গুলি করেছেন বলে তাঁদের জানানো হয়।

পরিবারের সদস্যদের অভিযোগ, মাটির ব্যবসা নিয়ে বিরোধের জেরে ওয়ালিদ এর আগেও খোরশেদকে বিভিন্নভাবে হুমকি দিয়েছিলেন। তবে এ ঘটনায় অভিযুক্ত ওয়ালিদের বক্তব্য পাওয়া যায়নি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, হত্যাকাণ্ডের সাত ঘণ্টার মধ্যে ঘটনায় জড়িত সন্দেহে ইব্রাহিম ছোট্টু ও মাসুদ রানাকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর