এলপিজির পর যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অক্টোবর মাসের জন্য রোববার (৪ অক্টোবর) নতুন দাম ঘোষণা করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অটোগ্যাসের দাম লিটারে প্রায় ১২ টাকা বাড়িয়ে ৮৪ টাকা ৬২ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে অটোগ্যাসের দাম ছিল লিটারপ্রতি ৭৩ টাকা ৯ পয়সা।
বিইআরসি জানিয়েছে, রোববার সন্ধ্যা ৬টা থেকে নতুন নির্ধারিত দাম কার্যকর হবে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ দাম বহাল থাকবে।
এদিকে, একই সঙ্গে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দামও ২৫২ টাকা বাড়ানো হয়েছে। নতুন দামে ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডার কিনতে হবে ১ হাজার ৮৩৭ টাকা।
অটোগ্যাস ও এলপিজির দাম বাড়ায় যানবাহনের জ্বালানি ব্যয় এবং গৃহস্থালি পর্যায়ে রান্নার খরচ—দুই ক্ষেত্রেই এর প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।