শিরোনাম

সৈয়দপুরে বিয়ে বাড়ির বাস খাদে, আহত কয়েকজন

সৈয়দপুরে বিয়ে বাড়ির বাস খাদে, আহত কয়েকজন

পঞ্চগড় থেকে রাজশাহীগামী একটি বিয়ে বাড়ির বাস নীলফামারীর সৈয়দপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এতে বাসের কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

শনিবার (৪ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে সৈয়দপুর শহরের কয়া গোলাহাট মুজার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বাসটিতে বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে যাওয়া যাত্রী ছিলেন। বাসে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ২৬ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, বাসটি কম পানিযুক্ত একটি খাদে পড়ে। এতে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কয়েকজন যাত্রী সামান্য আহত হন এবং প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর অন্য একটি বাসে করে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের জন্য শনিবার প্রয়োজনীয় যন্ত্রপাতি আনা হয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর