শিরোনাম

কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতির ত্রৈবার্ষিক সম্মেলন ও নবনির্বাচিত কমিটির অভিষেক

কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতির ত্রৈবার্ষিক সম্মেলন ও নবনির্বাচিত কমিটির অভিষেক

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতির উপজেলা শাখার ত্রৈবার্ষিক সম্মেলন ও নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) উপজেলার সিরাজপুর এলাকার বাগানবাড়িতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ ফখরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. আমির হোসেন (বি.এসসি)।

এতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক নেতা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম শিক্ষকদের পেশাগত মর্যাদা, সততা ও নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি শিক্ষকদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা এবং মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে শিক্ষক নেতারা বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তুলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

অনুষ্ঠান শেষে শিক্ষক সমিতির পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে অতিথিদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর