শিরোনাম

বুধবার রাত থেকে খুলনা-মোংলা মহাসড়কে যানবাহন চলাচল সাময়িক বন্ধ

বুধবার রাত থেকে খুলনা-মোংলা মহাসড়কে যানবাহন চলাচল সাময়িক বন্ধ

খুলনা-মোংলা মহাসড়কের বগুড়া ব্রীজ সংস্কারের কাজের জন্য ৭ ঘন্টা যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। 

সড়ক ও জনপথের বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।  

বিজ্ঞপ্তিতে বুধবার (৮ জুলাই) রাত ১১ টা থেকে পরদিন ( ৯জুলাই) সকাল ৬ টা পর্যন্ত মহাসড়কে সকল ধরনের যানবাহন চলাচল সাময়িক বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। তবে যথারিতি বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে এই মহাসড়কের স্বাভাবিকভাবে যান চলাচলের অনুমতি দেয়া হয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর