শিরোনাম

জামালপুরে সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির প্রশিক্ষণ

জামালপুরে সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির প্রশিক্ষণ

‘নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ স্লোগানে সড়ক দুর্ঘটনা কমানো এবং পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামালপুরে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ অক্টোবর) শহরের দেওয়ানপাড়ার পৌর কমিউনিটি সেন্টারে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) জামালপুর সার্কেলের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন পর্যায়ের দেড় শতাধিক পেশাজীবী গাড়িচালক অংশ নেন।

কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জামালপুরের জেলা প্রশাসক ইউসুপ আলী।

অনুষ্ঠানে বিআরটিএ জামালপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. আনোয়ারুল কিবরিয়া, মোটরযান পরিদর্শক মুনজিল হোসেন, ট্রাফিক বিভাগের কর্মকর্তা, গাড়িমালিক ও চালক সমিতি এবং শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, সড়কের নিরাপত্তা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে চালকদের করণীয় বিষয়ে আলোচনা করা হয়। পরে এসব বিষয়ে সচেতনতা ও দায়িত্বশীলতা বজায় রাখতে অংশগ্রহণকারীদের শপথবাক্য পাঠ করানো হয়।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর