সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক রাজ্যেশ্বর দাসকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে আশাশুনি উপজেলার সরাফপুর গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
রাজ্যেশ্বর দাস আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের সরাফপুর গ্রামের প্রয়াত কার্তিক চন্দ্র দাসের ছেলে। তিনি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন।
পুলিশ জানায়, আশাশুনি থানায় দায়ের হওয়া একটি নিয়মিত মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে রাজ্যেশ্বর দাস দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আরিফ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, রাজ্যেশ্বর দাসকে বুধবার বেলা ২টার দিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।