শিরোনাম

নীলফামারীতে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ

নীলফামারীতে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নীলফামারী জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, যুগ্ম আহ্বায়ক মোস্তফা প্রধান হক (বাচ্চু), আহ্বায়ক কমিটির সদস্য শুভ চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট আসাদুজ্জামান খান রিনো, সচিব ওয়ালিউর রহমান হেলাল, জেলা শ্রমিক দলের সভাপতি নূর আলম, সাধারণ সম্পাদক জামিয়া রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোর্শেদ আযম ও সদস্য সচিব শিয়াবুজ্জামান চৌধুরী শিহাব।

এ ছাড়া জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম, নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব পায়েলুজ্জামান রকসি, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আসলাম পারভেজ বিদ্যুৎসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশের শান্তি, গণতন্ত্র ও সমৃদ্ধি কামনা করা হয়।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর