শিরোনাম

সৈয়দপুরে ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

সৈয়দপুরে ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ শুরু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের আয়োজনে স্থানীয় মিনি স্টেডিয়ামে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম প্রামাণিক।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের সভাপতি এবং হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী, আল-ফারুক একাডেমির প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম প্রমুখ।

বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আজিজুল বারি বসুনিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেন, সোনাখুলী মুন্সিপাড়া কামিল (এমএ) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আহম্মদ আলী সরকার, সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েল, লক্ষণপুর স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম রেজাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

এবারের প্রতিযোগিতায় হ্যান্ডবল, কাবাডি, দাবা ও সাঁতার ইভেন্টে বালক-বালিকারা অংশ নিচ্ছে। উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ৭ সেপ্টেম্বর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ শেষ হবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর