শিরোনাম

মোরেলগঞ্জে বিশ্ব বাঘ দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত

মোরেলগঞ্জে বিশ্ব বাঘ দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত

বিশ্ব বাঘ দিবস উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে সুন্দরবনের আমরবুনিয়া ফরেস্ট অফিসে “সবাই হই সচেতন, বাঘ করি সংরক্ষণ” প্রতিপাদ্যকে সামনে রেখে কর্মসূচির আয়োজন করা হয়।

জাগরণী চক্র ফাউন্ডেশনের সৃজন প্রকল্পের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমরবুনিয়া ফরেস্ট অফিসের অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন সৃজন প্রকল্পের ইউনিট ম্যানেজার জিল্লুর রহমান।

আলোচনা সভায় বক্তারা বলেন, সুন্দরবন বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের প্রাকৃতিক রক্ষাকবচ। জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সুন্দরবনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে সুন্দরবনের পরিবেশগত ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় রয়েল বেঙ্গল টাইগার সংরক্ষণের কোনো বিকল্প নেই।

বক্তারা আরও বলেন, সুন্দরবন টিকে থাকলে উপকূলীয় জনপদ সুরক্ষিত থাকবে, আর বাঘ সংরক্ষিত থাকলে সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকবে। তাই বাঘ ও সুন্দরবন রক্ষার দায়িত্ব শুধু বন বিভাগের নয়; স্থানীয় জনগোষ্ঠী, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ক্ষতিগ্রস্ত উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সৃজন প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাশাপাশি পরিবেশ সচেতনতা বৃদ্ধি, স্থানীয় জনগণকে সম্পৃক্তকরণ এবং দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়াতেও প্রকল্পটির কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাগরণী চক্র ফাউন্ডেশনের সৃজন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক আব্দুল মান্নান, বিলাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য আবু তাহের মিনা, সিপিজির টিম লিডার মনিময় মণ্ডল, স্থানীয় সমাজসেবক নুরুজ্জামানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর