বাগেরহাটের মোরেলগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালে নিয়োগ পাওয়া ৪৪ জন নবাগত সহকারী শিক্ষক-শিক্ষিকাকে ফুল দিয়ে বরণ করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, মোরেলগঞ্জ শাখা।
রোববার বিকেল ৪টায় উপজেলার ১০৭ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার খন্দকার শেফাইনূর আরেফীন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রাসেল মোল্লা, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মোরেলগঞ্জ শাখার সভাপতি মো. জাকির হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক মো. মাসুম জাকারিয়া, সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক মো. হারুণ অর রশীদ, সিনিয়র সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম, নির্বাহী সম্পাদক মো. ফজলুর রহমান রিপন, যুগ্ম সম্পাদক মো. সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মোস্তাকিন বিল্লাহ, তাওহিদসহ শিক্ষক সমিতির নেতারা।
অনুষ্ঠানে শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার খন্দকার শেফাইনূর আরেফীন ও সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রাসেল মোল্লা নবাগত ৪৪ জন সহকারী শিক্ষক-শিক্ষিকাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।