শিরোনাম

‘সদর আসনের জন্য আমিই প্রধানমন্ত্রী’ আমির হামজার মন্তব্য ঘিরে তোলপাড়

‘সদর আসনের জন্য আমিই প্রধানমন্ত্রী’ আমির হামজার মন্তব্য ঘিরে তোলপাড়

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি মো. আমির হামজা নিজেকে আগামী পাঁচ বছরের জন্য কুষ্টিয়া সদর আসনের ‘প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করেছেন। তার এমন বক্তব্যের একটি ভিডিও শনিবার (১৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল ভিডিওতে সংসদীয় এলাকার জনগণের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে আমির হামজাকে বলতে শোনা যায়, ‘আগামী পাঁচ বছরে কুষ্টিয়া সদর আসনের জন্য আমি প্রধানমন্ত্রী।’

ভিডিওতে তিনি আরও বলেন, সরকার যে বাজেট দেবে, তা তার হাতেই আসবে এবং সেই অর্থ দিয়ে এলাকার উন্নয়ন কাজ করা হবে। এ সময় তিনি উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে সমালোচনা ও রাজনৈতিক বিরোধিতার প্রসঙ্গও তুলে ধরেন।

তার বক্তব্যের একটি অংশে তিনি বলেন, সরকারি বরাদ্দ তার মাধ্যমে বাস্তবায়িত হবে—এমন দাবি করে তিনি প্রশ্ন তোলেন, এসব কাজ অন্য কারও হাতে দেওয়া হবে কি না।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি কবে ধারণ করা হয়েছে এবং কোন অনুষ্ঠানে বক্তব্যটি দেওয়া হয়েছিল, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

আমির হামজার বক্তব্যের ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নানা ধরনের আলোচনা ও প্রতিক্রিয়া দেখা গেছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর