শিরোনাম

উপ-নির্বাচনে সেনা নামানো হবে না: ইসি সানাউল্লাহ

উপ-নির্বাচনে সেনা নামানো হবে না: ইসি সানাউল্লাহ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন স্বচ্ছ জবাবদিহি ও সুষ্ঠু করতে এবার সেনাবাহিনী নামানো হবেনা। তবে একটি আসনে ৩ গুণ ফোর্স মোতায়েন করা হবে। 
তিনি বলেন আমাদের আইনশৃংখলা বাহিনীসহ সবার সমন্বয় থাকলে একটি সুষ্ঠু নির্বাচন করতে বেগ পেতে হবে না।
আজ বেলা ১১ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে কোর কমিটির সভায় নির্বাচন কমিশনার অবঃ ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল সানাউল্লাহ এসব কথা বলেন। 
তিনি বলেন,  অতীতের অনেক নির্বাচনের চেয়ে ১২ ফেব্রুয়ারি নির্বাচন সুষ্ঠু হয়েছে। এক ফোঁটা রক্ত ঝড়েনি এই সাধারণ নির্বাচনে। উপনির্বাচনে তার চেয়ে বেশি শক্তি নিয়ে মাঠে কাজ করবো আমরা।
আমরা লেভেল প্লেয়িং ফিল্ডের মাধ্যমে একটি স্বচ্ছ নির্বাচন জাতিকে উপহার দিব।
এ সময় নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আকতার আহমেদ বক্তব্য রাখেন। 
সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রফিকুল হক। 
স্বাগত বক্তব্য রাখেন রিটার্নিং অফিসার জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম। 
বিচার বিভাগ,  প্রশাসন, বিজিবি রেব পুলিশ বাহিনীর কর্মকর্তা ছাড়াও স্থানীয় গণ্যমান্যরা সভায় উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর