ঢাকার ইসলামবাগ এলাকা থেকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার এক যুবক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ যুবকের নাম আরিফুল ইসলাম (রানা)। তিনি বেগমগঞ্জ উপজেলার কিসমত করিমপুর জাদুর বাড়ির বাসিন্দা।
পরিবার সূত্রে জানা গেছে, গত ১৪ সেপ্টেম্বর ঢাকার ইসলামবাগ ঈদগাহ মাঠ এলাকা থেকে আরিফুল ইসলাম নিখোঁজ হন। তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
নিখোঁজ হওয়ার সময় তাঁর পরনে ছিল বাদামি রঙের গেঞ্জি ও খয়েরি রঙের পায়জামা। নিখোঁজের পর থেকে পরিবারের সদস্যরা ঢাকার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে।
নিখোঁজ আরিফুল ইসলামের সন্ধান পেলে বা তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া গেলে তাঁর মামা ইসমাঈলের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে পরিবার। সন্ধানদাতাকে উপযুক্ত সম্মানী দেওয়ার কথাও জানিয়েছে তারা।
যোগাযোগ: ইসমাঈল (মামা) — ০১৮৩৫০৯৫০৯২, ০১৬০২৮০৫২৯৪।